অরবিট প্লাস একাডেমি
লক্ষ্য: বৃত্তি অর্জন, উজ্জ্বল ভবিষ্যৎ
৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতা যাচাইয়ের একটি গুরুত্বপূর্ণ সুযোগ। সঠিক পরিকল্পনা, নিয়মিত অনুশীলন এবং দক্ষ শিক্ষকের দিকনির্দেশনা একজন শিক্ষার্থীকে বৃত্তি পরীক্ষায় ভালো ফলাফল করতে সাহায্য করতে পারে।
শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষার জন্য শুরু থেকেই সঠিকভাবে প্রস্তুত করার লক্ষ্যে অরবিট প্লাস একাডেমি নিয়ে এসেছে বিশেষ ৮ম শ্রেণির বৃত্তি প্রস্তুতি কোর্স।
প্রস্তুতির বিষয়সমূহ
- বাংলা
- ইংরেজি
- গণিত
- বিজ্ঞান
- বাংলাদেশ ও বিশ্বপরচিয়
- প্রয়োজনীয় অনুশীলন ও সর্বাধিক মডেল টেস্ট
- সাধারণ জ্ঞান
কোর্সের বিশেষ বৈশিষ্ট্য
- বৃত্তি পরীক্ষার উপযোগী বিশেষ প্রস্তুতি
- অভিজ্ঞ ও দক্ষ শিক্ষকদের তত্ত্বাবধানে পাঠদান
- গুরুত্বপূর্ণ অধ্যায়ভিত্তিক ক্লাস ও আলোচনা
- নিয়মিত নোট ও অনুশীলনী
- গুরুত্বপূর্ণ প্রশ্ন ও সম্ভাব্য প্রশ্নের অনুশীলন
- নিয়মিত মডেল টেস্ট
- পূর্ণাঙ্গ মডেল পরীক্ষা
- বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ ও সমাধান
- দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ সহায়তা
- প্রতিটি শিক্ষার্থীর অগ্রগতি পর্যবেক্ষণ
- পরীক্ষার সময় ব্যবস্থাপনা ও উত্তর লেখার কৌশল
- নিয়মিত ফলাফল বিশ্লেষণ ও ভুল সংশোধন
- অভিভাবকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ
আমাদের লক্ষ্য
শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষার জন্য সঠিক ধারণা, নিয়মিত অনুশীলন, দ্রুত উত্তর করার দক্ষতা ও আত্মবিশ্বাস তৈরি করা। পাশাপাশি শিক্ষার্থীদের ভবিষ্যতের গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্যও প্রস্তুত করে তোলা।
কারা ভর্তি হতে পারবে?
৮ম শ্রেণিতে অধ্যয়নরত যেসব শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় ভালো ফলাফল করতে চায় এবং এখন থেকেই পরিকল্পিতভাবে প্রস্তুতি নিতে চায়, তাদের জন্য এই কোর্সটি বিশেষভাবে উপযোগী।
কেন অরবিট প্লাস একাডেমি?
শুধু পড়ানো নয়—পরীক্ষার ধরন বুঝে প্রস্তুতি, নিয়মিত অনুশীলন, মডেল টেস্ট, ভুল সংশোধন এবং ব্যক্তিগত যত্নের মাধ্যমে শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সহায়তা করাই আমাদের উদ্দেশ্য।
ভর্তি তথ্য
ভর্তির সময় কি কি লাগবে?
- ভর্তি ফরম (অনলাইন অফলাইন উভয় প্লাট ফরমের জন্য)।
- ভর্তি ফি (অফেরত যোগ্য)।
- এক মাসের অগ্রীম বেতন (অফেরত যোগ্য)।
- শিক্ষার্থীর এক কপি ছবি।
ভর্তি প্রক্রিয়া
অনলাইন বা অফলাইন দুইভাবেই ভর্তি হতে পারেন।
অনলাইনে ভর্তি হতে ক্লিক করুন – এখানে
অফলাইনে ভর্তির জন্য ফরমটি ডাউনলোড করুন – ডাউনলোড
অরবিট প্লাস একাডেমি
জগতি রেল বাজার সড়ক, জগতি-৭ি০০২, কুষ্টিয়া।
যোগাযোগ: ০১৭১৯-৮৯২০২০
